শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে সবুজ দল জয়ী

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৫   ০৯:১১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর চট্টগ্রাম বিভাগের খেলা। ম্যাচে সবুজ দল ৯৯ রানে পরাজিত করেছে লাল দলকে।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লাল দলের শহীদুল।

শনিবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় খেলার সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল দেবু,  বিএনপির চট্টগ্রাম বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে চট্টগ্রামকে সাজানো হয়েছে নানা আয়োজনে।

খেলার শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। পরে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন সাংস্কৃতিক টিম। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে মাঠে দর্শকের উপস্থিতি সকলের নজর কেড়েছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।