শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতা শুরু

প্রকাশিত - ০৯ জানুয়ারি, ২০২৫   ১১:০০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : "এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫’এর আওতায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘তারুণ্যের অদম্য ইচ্ছা শক্তিই পারে জীবনে সফলতা বয়ে আনতে। আমরা নিজেদের পরিবর্তন করলে এই পৃথিবী বদলে যাবে। সাতক্ষীরার পরিবেশ হলো খেলাধুলার উপযোগী পরিবেশ।’

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতার কোচ  ইকবাল কবির খান বাপ্পি ও বিসিবির কোচ ফজলুর রহমান।   

ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ বয়সী চারটি দল অংশ নিচ্ছে।

২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।