শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৪   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘন্ট অনলাইন : রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। বিপিএলকে সামনে রেখে ঢাকায় এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তবে এবার খেলতে নয়। চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে এবার বাংলাদেশে আগমন তার।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখেন কিংবদন্তি এই ক্রিকেটার। এসেই ভাঙা ভাঙা বাংলায় আফ্রিদি বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

এর বিপিএলের ছয় আসরে খেলেছেন আফ্রিদি। ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

এর আগে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন পাক পেসার ও শহিদ আফ্রিদির মেয়ে জামাই শাহীন শাহ আফ্রিদি। নিজের শ্বশুর সম্পর্কে শাহীন বলেছিলেন, ‘তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।