শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৪   ০৭:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাকিব আল হাসান থাকবেন কি না, এ নিয়ে কৌতুহল ছিল। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটির সবাই বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সিরিজের দলে ছিলেন। তবে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ।

সাকিব ভারতে থাকতেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা তাঁর। রাজনৈতিক পট–পরিবর্তনের কারণে শুরুতে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত সাকিবের ইচ্ছা পূরণ হতে চলেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ অক্টোবর মিরপুরে। সিরিজটি খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। একই দিন ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সও। এর আগে গতকাল বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান, চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১ম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।