শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৪   ০৯:১৭ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : সাফ অনূর্ধ্ব-২০ আসরে ভারতের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের মাটিতে ভারতের বিপক্ষে এই জয়ে ফাইনালে উঠে গেছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা। গতকাল সোমবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল করে লিড নেয় বাংলাদেশ। ফাইনালে পথে এক পা বাড়িয়ে দেয় তারা। পরে গোল করে সমতায় ফেরে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এরপর টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা।
বাংলাদেশের হয়ে ৩৬ মিনিটে গোল করেন আসাদুল মোল্লা। ম্যাচের ৭৫ মিনিটে ওই গোল শোধ করেন ভারত অনূর্ধ্ব-২০ দলের রিকি মেথি হাওবাম। পরে আর গোল না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ।
টাইব্রেকারে প্রথম শটই মিস করে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুলে যাওয়ার মতো ভুল করে গোল খাওয়া গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে ফিরিয়ে দেন প্রথম শট। পরের তিন শটেই গোল করে ভারত। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার চার শটের একটিও মিস না করায় উঠে যায় ফাইনালে। বাংলাদেশ আগামী ২৮ আগস্ট সাফের অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ফাইনালে ওই ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল। এর আগে গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।   


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।