শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট টেস্টে ৩৬৯ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ১১:৫২ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৮ রান। ম্যাচ জিততে শেষ দিনের ৭৮ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা প্রায় অসম্ভব এক পাহাড়সম চ্যালেঞ্জ।

এর আগে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল টাইগাররা। ফলে ইতিহাস গড়তে হলে এবার নিজেদের পূর্বের রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে হবে দলকে।

এর আগে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ক্যারিবীয়রা পঞ্চম দিনের শুরুতেই ধাক্কা খায়। দিনের শুরুতে নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। দিনের শুরুতে মাত্র ২ রান যোগ করে ১৯৪ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৪২ রান করে আউট হন তিনি।

হজের বিদায়ের পর দারুণ বোলিংয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। দলীয় ৩৫০ রানের মাথায় পরের দুই ওভারে দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় স্বাগতিকরা। জাস্টিন গ্রিভসকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে (১) তানজিদ হাসানের ক্যাচে পরিণত করেন নাঈম। ২২ রানের ব্যবধানে ক্যারিবীয়দের তিন উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ফেরে বাংলাদেশ।

এরপর ৩৭২ রানে ষষ্ঠ উইকেট হারালেও শেষদিকে জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে রান বাড়ায় উইন্ডিজ। বিশপ ১১ বলে দুটি ছক্কা ও এক চারে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

ম্যাচের পঞ্চম দিনের শুরুতে দারুণ বোলিং করলেও এখন পুরো নজর বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দিকে। ম্যাচ বাঁচাতে বা অসাধ্য সাধনে টাইগাররা শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।