শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
২৪ঘন্টা অনলাইন: সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে দলটি। বদলি নামা মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলেই এসেছে জয়।...

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ১০:৩১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে দলটি। বদলি নামা মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলেই এসেছে জয়।

সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করে বাংলাদেশ। প্রথমার্ধে বল দখলে ছিল ৬৪ শতাংশ, শট নেয় ১২টি। বিপরীতে ভুটানের শট ছিল মাত্র চারটি। তবে ভুটানের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি স্বাগতিকেরা। উইং থেকে বারবার ক্রস এলেও গোল আসেনি। বিশ্বনাথ ঘোষ একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। ফলে বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। শেষ পর্যন্ত গোলের দেখা মেলে ৬৯ মিনিটে। ক্রস থেকে আসা বলে হেড করেন শমিত সোম। বল ওপরে উঠে গেলে গোলমুখে থাকা ইব্রাহিম পা বাড়িয়ে জালে জড়ান। এর আগেই অধিনায়ক জামাল ভূঁইয়া ও বিশ্বনাথের জায়গায় মাঠে নামেন ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়র।

গোলের পর ব্যবধান বাড়াতে আরও দুটি পরিবর্তন আনা হয়। যোগ করা পাঁচ মিনিট শেষে আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে ইব্রাহিম বলেন, এমন একটি গোলের জন্যই তিনি অপেক্ষায় ছিলেন। এটি তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল।

পয়েন্ট ও পরের ম্যাচ:

এই জয়ে তিন দলের ‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বাংলাদেশ। ভুটানের পয়েন্ট শূন্য। গ্রুপের তৃতীয় দল শ্রীলঙ্কা এখনো মাঠে নামেনি। ৮ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান। আর ১১ নভেম্বর একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।