শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৬   ০৬:৩১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় ব্যবধানে হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। আজ চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারটা বড় ব্যবধানেই। এবার লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছে ৫-০ গোল ব্যবধানে।

প্রথম কোয়ার্টারে কোরিয়া ১-০ গোলে লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে আরেক গোল করলে ২-০ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ হজম করে আরও দুই গোল। আর শেষ কোয়ার্টারে এক গোল হজম করলে ৫-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যপূরণ হয়নি। সপ্তম হয়ে দেশে ফিরলেও পাকিস্তান ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করেছিল। সপ্তাহ চারেক আগে জাপানে এশিয়ান গেমস হার ছিল ১০ গোলের। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে মাত্র ১-০ গোলে হারে। তবে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারের পর আবার ৫-০ হার কোরিয়ার বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল বাংলাদেশ চীনের বিপক্ষে খেলবে। পাঁচ ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনাল এবং নিচের দুই দল পঞ্চম স্থানের জন্য লড়বে। বাংলাদেশকে পঞ্চম স্থানের জন্যই খেলতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।