শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
এবিজি ইউনিভার্সিটি কাপে দ্বিতীয় বড় জয় তুলে নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্রুপ ‘এ’ তে এই জয় তিন ম্যাচে ২ জয়, ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।গ্রুপ ‌‘বি’তে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় এআইইউবি।

ইউল্যাবকে বিধ্বস্ত করে দ্বিতীয় জয় তুলে নিল এআইইউবি

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৬   ১২:০১ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: এবিজি ইউনিভার্সিটি কাপে দ্বিতীয় বড় জয় তুলে নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্রুপ ‘এ’ তে এই জয় তিন ম্যাচে ২ জয়, ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।গ্রুপ ‌‘বি’তে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় এআইইউবি। ৩১ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ১২ মিনিটে আক্কাসের গোল লিড নেয় এআইইউবি। ম্যাচের সময় যত গড়ায় মাঠের উত্তেজনা আরো বাড়তে থাকে।তবে ইউল্যাব কোনো গোল করতে না পারলেও প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মঈন। এতে ইউল্যাবের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় এআইইউবি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দু’পক্ষ গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে। তবে ম্যাচের ৩০ মিনিটে ইউল্যাবের ডিফেন্ডার নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করলে সরাসরি পেনাল্টি পায় এআইইউবি। স্পট কিক থেকে গোল নিজের দ্বিতীয় করতে ভুল করেনি আক্কাস আলী। এতে ইউল্যাবের বিপক্ষে ৩-০ গোলে লিড নেয় এআইইউবি।এর ৫ মিনিটে পরে অর্থাৎ ৩৫ মিনিটে আরেক আক্রমণ থেকে লিড ৪-০ বাড়িয়ে নেন রাশেদুল। এরপর আরো কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কোনো দলই। এতে ইউল্যাবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এআইইউবি।

জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।