শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ আরচ্যারির দুই ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ০৪:০৪ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘণ্টা অনলাইন : ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশ দুই ইভেন্টে ফাইনালে উঠেছে। পুরুষ রিকার্ভ ও কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ। দুই ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ছয়টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছে। সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে পরাজিত করেছে। অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাক ২-৬ সেট পয়েন্টে কাজাখস্তানের কাছে হেরেছে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাফি আব্দুল্লাহ।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা মাত্র ৪। সরাসরি সেমিফাইনাল থেকে শুরু হওয়া খেলায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করে। বাংলাদেশ প্রতি সেটেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল। চার সেট মিলিয়ে ২৩৩-২১৯ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়। আরেক সেমিফাইনালে কাজাখস্তান ও স্বাগতিক ইরাকের হাড্ডাহাড্ডি লড়াই হয়। চার সেটে সমান ২১৭ পয়েন্ট হয়। টাইব্রেকে ইরাক ২৭ আর কাজাখস্তান ২৯ করে ফাইনালে উঠে।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন বন্যা আক্তার, শ্রীপন্যা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনাল ২৮ অক্টোবর। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনাল এর পরের দিন ২৯ অক্টোবর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।