শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৮:২৬ পিএম
webnews24

বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত সরেই যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ? মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ের পর এমন ইঙ্গিত পাওয়া গেছে। টুর্নামেন্টটি হওয়ার কথা আগামী ৩ থেকে ২০ অক্টোবর।

বাংলাদেশে ছাত্র অভ্যুত্থানে সরকার পতনের পর কয়েকদিন বেশ অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে। যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই নিরাপত্তা নিয়ে একটু বেশি শঙ্কায় থাকে।
সম্প্রতি বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। এখানে বিশ্বকাপ আয়োজন হলে সেটাকে তিনি ‘ভুল কিছু’ হবে বলে অভিহিত করেছেন।

এরই মধ্যে আইসিসির বোর্ড মিটিংয়ে উপস্থিত সদস্য-পরিচালকরা অভিমত দিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টটি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আয়োজন করা ঠিক হবে না। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই পরিস্থিতিতে টুর্নামেন্ট ছেড়ে দিতে সম্মত হয়েছে। তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আলোচনা চলছিল, টুর্নামেন্ট সরিয়ে ভারতে নেওয়া যায় কিনা। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাতে রাজি হয়নি। ফলে আইসিসির সামনে খুব বেশি বিকল্প ছিল না। যদিও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা আগ্রহ প্রকাশ করেছিল, তবে সংযুক্ত আরব আমিরাতকে বেশ কয়েকটি কারণে এগিয়ে রাখা হচ্ছে। বিশেষ করে সেখানকার অনুকূল আবহাওয়া এবং বাংলাদেশের টাইম জোনের সঙ্গে সেখানকার মিল থাকায় আরব আমিরাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি আয়োজিত হতে যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।