শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকিতে ভারতের নারী-পুরুষ উভয় দলই চ্যাম্পিয়ন

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৬   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এএইচএফ জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের নারী ও পুরুষ—উভয় দলই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চীনের মোশিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একই দিনে ভারতের উভয় দল ট্রফি জয়ের এক ঐতিহাসিক গৌরব অর্জন করল।

চীনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের মেয়েরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের ছেলেরা। এই জয়ের ফলে সরাসরি হকি বিশ্বকাপে জায়গা করে ফেলল ভারতের পুরুষ ও নারী দল। 

 ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যান ভারতের মেয়েরা।

গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ চালান চীনের খেলোয়াড়রা। ভারতের ইস্পাতকঠিন রক্ষণাত্মক ভেদ করে আর গোলের দেখা পায়নি চীন। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান অক্ষত রেখে মাঠ ছাড়ে ভারত। এর ফলে ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার এশিয়ান জুনিয়র খেতাব জয়ের হ্যাটট্রিক করল ব্লু টাইগ্রেসরা।

মেয়েদের ম্যাচটা হাড্ডাহাড্ডি হলেও ছেলেদের ম্যাচটা হয়েছে একপেশে। ম্যাচের হাফ টাইমে ভারত ৩-০ গোলে এগিয়ে যায়। এর পর দ্বিতীয়ার্ধে ভারত আরো একটি এবং দক্ষিণ কোরিয়া একটি গোল করে। ম্যাচে ভারতের হয়ে গোল করেন অজিত যাদব (৯), আনমোল এক্কা (১৩), প্রভাত সিং (২১) ও আশু মৌর্য (৫০)। দক্ষিণ কোরিয়ার হয়ে গোলটি করেন লি মিনইয়েক (৫৪)।

ঐতিহাসিক এই খেতাব জয়ের পর হকি ইন্ডিয়া ভারতীয় জুনিয়র দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। দলের প্রতিটি খেলোয়াড় পাবেন নগদ ৩ লাখ টাকা এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যের জন্য ঘোষণা করা হয়েছে দেড় লাখ করে টাকা।টানা তিনটি মহাদেশীয় খেতাব জয়ের পাশাপাশি জুনিয়র বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ভারত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।