শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার সোনাল দিনুশা।

আগস্টের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলিপুরান লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। 

গত মাসে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। হাসানের ম্যাচ সেরা বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। 

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে এক ইনিংস বোলিং করে ৬৭ রানে উইকেটশূন্য থাকেন হাসান। সিরিজে মোট ৫০ ওভার বল করে ১৭৮ রানে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নেন নিয়ে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন এই হাসান।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নেন রবিনসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫১ রানে ৫ এবং ২৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ইনিংস ও ১০৩ রানে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। 

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৪ রানে ৪টি করে উইকেট শিকার করেন রবিনসন। ১৯৪ রানে জয় পাওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ঘরের মাঠের ভারতের বিপক্ষে দুই টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিনুশা। গল টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ১০৩ ও অনবদ্য ১৩৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দিনুশা। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।