শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ফাইনালে হারল বাংলাদেশ এইচপি

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৪   ০৯:৪৫ পিএম
webnews24

প্রভাত  স্পোর্টস : অস্ট্রেলিয়ায় দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। ৯ দলের টুর্নামেন্টে ফাইনালে উঠে যায় তানজিম তামিম, আফিফ হোসেন, আকবর আলীদের নিয়ে গড়া দলটি। কিন্তু শিরোপা জিতে শেষটা রঙিন করতে পারলেন না তারা। 

গতকাল রবিবার ডারউইনে অনুষ্ঠিত ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার দলটির দেওয়া লক্ষ্যে নেমে এক বল থাকতে অলআউট হন তানজিম-রাব্বিরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে পারে। দলটির হয়ে টম ও’কনেল ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া রায়ান কিং ৩৫ ও লিয়াম স্কট ৩০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ এইচপি ১৩৭ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার তানজিদ তামিম ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার জিসান আলম যোগ করেন ১৮ রান। এইচপি দল ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করে। পরে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ ১৮ ও মাহফুজুর রহমান রাব্বি ২১ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।   

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।