শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝমাঠের শক্তি বাড়াতে ক্যামেরুনের তারকাকে দলে টানতে বড় লাফ ম্যানইউর

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৬   ১০:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মাঝমাঠের শক্তি বাড়াতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবাকে ওল্ড ট্রাফোর্ডে ওড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ বছর বয়সী এই তারকাকে পাওয়ার জন্য রেড ডেভিলরা ব্রাইটনের কাছে ৭০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ইউনাইটেড মনে করছে ব্রাইটন ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য কম মূল্যের প্রস্তাব গ্রহণে রাজি হতে পারে, যার ফলে তার প্রতি নতুন করে আগ্রহ জেগেছে।

তাদের নির্ধারিত মূল্য পরিশোধ করা হলে ব্রাইটন বালেবার ক্লাব ছাড়ার অনুমতি দিতে রাজি আছে। বালেবার সঙ্গে ম্যানইউর ব্যক্তিগত শর্তাবলীর সমঝোতা প্রায় চূড়ান্ত। খেলোয়াড় নিজেও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে অত্যন্ত আগ্রহী।

যদিও ব্রাইটনের প্রাথমিক চাহিদার চেয়ে এই প্রস্তাব কিছুটা কম, তবে দলবদলের বাজার শেষ হওয়ার আগেই দুই ক্লাব একটি সমঝোতায় পৌঁছাতে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রাক-মৌসুমে পাওয়া গোড়ালির চোট থেকে বর্তমানে সেরে উঠছেন বালেবা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।