শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দলকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন আদিল বিন সিদ্দিক। মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা জাওয়াদ আবরার ও স্বাধীন ইসলামরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এছাড়া যুব বিশ্বকাপে খেলা পারভেজ জীবন, রিজান হোসেনরাও দলে আছেন। 

সূচি অনুযায়ী ১২ আগস্ট প্রথম এবং ১৪ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দু’টি ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। একই ভেন্যুতে ১৬ আগস্ট হবে তৃতীয় ম্যাচ। ঐ ম্যাচের দল পরবর্তীতে ঘোষনা করা হবে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসান, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ের শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।স্ট্যান্ডবাই : খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।