শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেকর্ড দামে’ রিয়ালে আইভরি কোস্টের উইঙ্গার

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ১২:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অবশেষে সব জল্পনাকল্পনার অবসান। ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ট্রান্সফারে আইভরি কোস্টের উইঙ্গারকে দলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অনেকদিন ধরেই আরবি লাইপজিগের সঙ্গে দর-কষাকষি চলছিল রিয়ালের। তবে সমঝোতায় আসতে পারছিল না উভয় পক্ষ। অবশেষে আজ হয়েছে।

দিওমান্দের সঙ্গে ৭ বছরের চুক্তি হয়েছে। ২০৩৩ সারের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু হবে আইভরি কোস্টের উইঙ্গারের নতুন ঠিকানা। ট্রান্সফার ফি কত সেটা এখন পর্যন্ত জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ ও জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি ৪ লাখ টাকা। তাতে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার। রিয়ালে ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল দলবদলে নাম উঠেছে দিওমান্দের। আগের রেকর্ডটি ছিল জুড বেলিংহামের। জার্মানিরই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩ সালে ১৩৪ মিলিয়ন ইউরোয় রিয়ালে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।

লাইপজিগের আগে স্প্যানিশ ক্লাব লেগানেসে ছিলেন দিওমান্দে। সে যাই হোক বুন্দেসলিগায় সর্বশেষ মৌসুমে লাইপজিগের হয়ে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে জার্মান ক্লাবের হয়ে ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বুন্দেসলিগার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। বিশ্বকাপে কোনো গোল করতে না পারলেও পারফরম্যান্সে দারুণ নজর কাড়েন এই উইঙ্গার।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।