শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল নবাগত কুরাসাও

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১২:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  এবারের ৪৮ দলের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ অংশ নিতে যাচ্ছে দেশটি।১০জুন বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছায়। এসময় অত্যন্ত উৎসবমুখর এবং আকর্ষণীয় শৈলীতে নাচে-গানে মাততে দেখা যায় দলটির খেলোয়াড়দের।এমন একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের স্মরণীয় সময়টি।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, দ্বীপরাষ্ট্র রাষ্ট্রটি 'ব্লু ওয়েভ' নামে পরিচিত। ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান সুর ও নাচের ছন্দে বিশ্বকাপের মাটিতে পা রাখে, যেখানে বিমানের পাইলটকেও তাদের সাথে নাচতে দেখা যায়।মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ছোট্ট দেশটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে যোগ্যতা অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। যা আগে ২০১৮ সালে আইসল্যান্ডের দখলে ছিল।

২০২৫ সালের নভেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোল শূন্য ড্র করে। এতে গ্রুপ সেরা হিসেবে মূল পর্ব নিশ্চিত করে  'ব্লু ওয়েভ'রা।কুরাসাও দলটির এই রূপকথার মতো যাত্রা বিশ্ব ফুটবলে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আন্ডারডগ হিসেবে তারা গ্রুপ পর্বে বড় কোনো অঘটন ঘটাতে পারে কি না, তা দেখতে ফুটবল বিশ্ব মুখিয়ে আছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।