শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড ম্যাকলাফলিন-লেভরোনের

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৪   ১১:০১ এএম
webnews24

প্রভাত ডেস্ক  :  প্যারিস অলিম্পিকে নারীদের ৪০০ মিটার হার্ডলসে  স্বর্ণ পদক  জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন-লেভরোন। অলিম্পিকের ইতিহাসে ৪০০ মিটার হার্ডলসে টানা দু’টি  স্বর্ণ পদক জয়ী প্রথম নারী এখন লেভরোন।

২০২১ সালে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ  জিতেছিলেন লেভরোন। এবার প্যারিসে ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক  জিতেছেন তিনি।

গত জুনে ইউজেনিতে অলিম্পিক ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড সময় নিয়েছিলেন এই অ্যাথলেট। এছাড়াও এই নিয়ে ষষ্ঠবার এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী লেভরোন।

এই ইভেন্টে লেভরোনের স্বদেশি অ্যানা ককরেল ৫১.৮৭ সেকেন্ড সময় জিতেছে রুপা। নেদারল্যান্ডসের ফেমকে বোলের ৫২.১৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে নেন।

নারীদের ৪০০ মিটার হার্ডলসে দ্রুততম ১০টি টাইমিংয়ের মধ্যে ৭টিরই মালিক এখন লেভরোন। ৪০০ মিটার হার্ডলসে লেভরোন ছাড়া ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে শেষ করতে পারেননি ইতিহাসের আর কোন নারী অ্যাথলেট।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।