শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ছন্দে ফিরতে চায় বাংলাদেশ

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ১১:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মালদ্বীপের বিপক্ষে শুরুটা দারুণ করেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ভারত যেখানে ১১-০ গোলে জিতেছে, সেখানে একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয় ৪-২ ব্যবধানে। ৩১ মে সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতেই স্বস্তি ফেরাতে চায় লাল-সবুজের দল। 

মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিত খেলতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা মানেই বাংলাদেশের জন্য বাড়তি প্রণোদনা। ভারত তুলনামূলকভাবে ভালো দল, এ জন্যই প্রাণশক্তিটা আসে।

৩ পয়েন্ট পেয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ খুশি বলে জানিয়েছেন প্রীতি, ‘মালদ্বীপ ম্যাচের পর আমাদের মধ্যে তেমন কথা হয়নি। কোচ আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। কোচের কথা ছিল আমাদের ৩ পয়েন্ট লাগবে, আমরা সেটা পেরেছি। আমরা ম্যাচে কী ভুল-ত্রুটি করেছি, কোচ তা ট্রেনিংয়ে দেখাবেন। (ভারত ম্যাচের আগে) আমরা ভুল শোধরানোর চেষ্টা করব।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।