শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন

প্রকাশিত - ২৩ মে, ২০২৬   ১২:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। ২২ মে মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। ২৩ মে যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা-বিভাগ ও সংস্থার ক্যাটাগরির চারজন পরিচালক। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ, সিলেট থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে আর রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।

নির্বাচন কমিশন শুক্রবার এক ব্রিফিংয়ে জানায়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে, বরিশালে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে শনিবার।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।