শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অবদান নিয়া মাথা ঘামান না তামিম

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ১২:৪৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। মাসখানেকের বেশি সময় ধরে দায়িত্বে আছেন তিনি। এ সময় নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে এর কৃতিত্ব নিতে নারাজ তামিম। 

২১ মে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, 'টিম ম্যানেজমেন্ট দারুণ করছে। এখানে আমার অবদান নেই। দল নিয়ে আমার ইনপুট নেই, মাথাও ঘামাই না। মাঠে যারা জড়িত সব কৃতিত্ব তাদের। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় সবাই। ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার... এটা তাদের সাফল্য। কৃতিত্ব তাদেরই পাওয়া উচিৎ।' তিনি আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমি কোনো মতামত দিই না বা এসব নিয়ে মাথা ঘামাই না। আমার দায়িত্ব ভিন্ন এবং ওগুলোই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।'

আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো সমস্যা হবে বলে মনে করছেন না তামিম। তিনি বলেন, 'অস্ট্রেলিয়া আমাদের অতিথি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে এবং উনারা তাদের কাজগুলো করবেন, নির্বাচন নির্বাচনের মতো হবে। আমার কাছে মনে হয় না এটাতে বেশি সমস্যা হবে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।