শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

প্রকাশিত - ১৮ মে, ২০২৬   ১২:১১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রোববার (১৭ মে) এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।    

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।  চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি দুপুর ২টায় শুরু হয়েছিল।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।