শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজে ইতিহাস গড়তে চান কোচ সিমন্স

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ বিরতির পর আবারো লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি বছরের প্রথম সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। প্রথম টেস্টের আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি থাকলেও সিমন্স বললেন সেটা অতীত। আসন্ন সিরিজে আবারও গড়তে চান নতুন ইতিহাস, 'পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।' 

পরে টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, 'নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বুঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার কি কাজ।' দেশের হয়ে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিমকে নিয়ে সিমন্স বলেন, 'মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি, তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি ১ নম্বর টেস্ট হোক, ৫০তম হোক বা ১০০তম- সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেভাবেই চালিয়ে যাবে। সে তার ১০১তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখবে।'

পরে সাদা বল থেকে লাল বলে খেলা নিয়ে সিমন্স বলেন, 'টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল (টেস্ট ক্রিকেট) নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।