শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত - ২৮ এপ্রিল, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইন্দোনেশিয়ার জার্কাতায় ইতিহাস লিখেই চলছে বাংলাদেশ নারী হকি দল। গত পরশু হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর আজ সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন আইরিনা রিয়া-অর্পিতারা।

সেমিফাইনালে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ।কেননা ১-১ ড্রয়ে ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪ মিনিট বাকি ছিল। ম্যাচের মোড় ঘোরানোর জন্য এই সময়টুকুকেই বেছে নিল বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে রিয়া। পর পর দুই মিনিটে ২ গোল করে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি।শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের মেয়েদের উদযাপনটা ছিল দেখার মতো, বাঁধনভাঙা। 

চতুর্থ কোয়ার্টারের ৫৭ ও ৫৮ মিনিটে গোল করেন রিয়া। এর আগে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ লিডও এনে দেন তিনি। হ্যাটট্রিকের প্রথমটি করেন ম্যাচের অস্টম মিনিটে।অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সিঙ্গাপুর। ৪ মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান চিয়া চেরিল। মাঝের দুই কোয়ার্টারে কোনো দল গোলের দেখা পায়নি। 

অথচ, এবারই প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে বাংলাদেশের মেয়েরা। আর প্রথম আসরেই বাজিমাত করেছে বাংলাদেশ।চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলের ড্রয়ে টুর্নামেন্ট শুরু হলেও পরের দুই ম্যাচের জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারানোর বিপরীতে হংকং চায়নাকে ২-১ গোলে পরাজিত করেন রিয়া-অর্পিতারা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।