শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের দুই জয়

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ১০:৪২ পিএম
webnews24


২৪ঘণ্টা  অনলাইন : এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত একটি দিন পার করেছে বাংলাদেশ। আজ পৃথক দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি দল। সকালে থাইল্যান্ডকে হারানোর পর বিকেলে সিরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছেন লাল-সবুজরা।

বিকেলের ম্যাচে সিরিয়ার বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের পুরুষ দল। ম্যাচটিতে ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় পায় তারা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা বাংলাদেশ প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিরিয়ার রক্ষণভাগ ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। শেষ পর্যন্ত ৩১ পয়েন্টের বিশাল ব্যবধান বজায় রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পুরুষ দলের বড় জয়ের আগেই থাইল্যান্ডের শক্তিশালী নারী দলকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের ব্যবধানে হারায় তারা। ম্যাচের প্রথমার্ধেই ১০ পয়েন্টে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছিল দল। রক্ষণভাগ এবং রেইডিং দুই বিভাগেই থাই মেয়েদের টেক্কা দিয়েছে বাংলাদেশের নারীরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।