শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৪:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মিরপুরে সোমবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা। এই ম্যাচে স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে।

২২ এপ্রিল এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় মেহেদী হাসান মিরাজের দলের ওপর এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে। মেহেদী দোষ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন নেই।

এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।