শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট সিরিজের ট্রফি উন্মোচন

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক নারী ক্রিকেট সিরিজ। আগামীকাল সোমবার থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের ঝকঝকে ট্রফিটি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সিরিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা আমাদের প্রস্তুতির জন্য খুব ভালো হবে। এর আগে আমরা এমন সুযোগ পাইনি। এবার পাচ্ছি, এটা দলের জন্য নিজেদের প্রস্তুত করার বড় সুযোগ।' রাজশাহীর ভেন্যু নিয়ে তিনি বলেন, ‘এখানে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলছি। তবে আগে অনেক ঘরোয়া ম্যাচ খেলেছি। উইকেট ভালো, ব্যাটিং-সহায়ক। আউটফিল্ড নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ভালো।’

এ বিষয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও বলেন, ‘আমি জানি, এই মাঠ এখনো আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত নয়। তবে বর্তমানে উইকেট ও কন্ডিশন খুব ভালো। এটি নতুন ভেন্যু, তাই আমরা খুব বেশি কিছু প্রত্যাশা করছি না। দিনের শেষে আমাদের কাজ মাঠে ভালো ক্রিকেট খেলা।’​উল্লেখ্য, আগামীকাল সকাল ৯টা ২০ মিনিটে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ৫০ ওভারে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।