শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৬৮ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন ব্রাজিল বিশ্বকাপ জিতবে না

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ০৩:৫৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। পঞ্চম শিরোপা জয়ের পর সাফল্যের ধারেকাছে যেতে পারেনি সেলেসাওরা। পাঁচবার ব্যর্থ হয়ে ‘হেক্সা মিশন’। ১১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। তবে এবারও  ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন না তাদের দেশের ৬৮ শতাংশ মানুষ। 

ব্রাজিলের জনপ্রিয় ও প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান গ্রুপো ফোলহা সম্প্রতি একটি জনমত জরিপ করেছে। যেখানে ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান জানিয়েছেন এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মাত্র ২৯ শতাংশ মনে করেন আনচেলেত্তির অধীনে এই ব্রাজিল দল এবার বিশ্বকাপ জিততে পারবে। অল্প সংখ্যক মানুষ মতামত দেননি।

জরিপে আরও দেখা গেছে, নেইমারকে জাতীয় দলে ডাকার পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান। তার দলে ফেরার বিপক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা কোনো সিদ্ধান্ত দেননি।

এছাড়া জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি বা ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে কোনো ‘উত্তেজনা নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। ৩২ শতাংশের উত্তর ছিল, তাঁরা ‘খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।