শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেয়ে কৃতজ্ঞ দুই ইরানি নারী ফুটবলার

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ০৩:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অস্ট্রেলিয়া সরকারের কাছে নিরাপদ আশ্রয় পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই ইরানি নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানিসাদেহ। মানবিক ভিসা পাওয়ার পর গতকাল প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, এই সহমর্মিতা ও সমর্থন তাদের এমন এক ভবিষ্যতের আশা দিয়েছে, যেখানে তারা নিরাপদে বসবাস করতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। 

বিবৃতিতে তারা আরও বলেন, 'আমরা অস্ট্রেলিয়া সরকারকে, বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ককে আমাদের মানবিক সুরক্ষা এবং এই সুন্দর দেশে একটি নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য গভীরতম কৃতজ্ঞতা জানাতে চাই।'

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা শুরু করার সময়ই অস্ট্রেলিয়ায় তাদের এশিয়ান কাপ অভিযান চলছিল। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ইরান দলের ছয় জন খেলোয়াড় ও একজন সহায়ক স্টাফকে মানবিক ভিসা দেয়। পরে পাঁচ জন মত পরিবর্তন করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলে কেবল পাসানদিদেহ ও রামেজানিসাদেহ অস্ট্রেলিয়ায় থেকে যান। গত মাসে দলের বাকি সদস্যরা তুর্কি সীমান্ত হয়ে উদ্বেগজনক এক যাত্রা শেষে ইরানে ফিরে যান।

এর আগে এশিয়ান কাপের একটি ম্যাচে কিছু খেলোয়াড় জাতীয় সংগীত না গাওয়ায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের 'যুদ্ধকালীন বিশ্বাসঘাতক' বলে আখ্যা দেয়, যা তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে। গত মাসে তারা এ-লিগ উইমেন্স দল ব্রিসবেন রোরের সঙ্গে অনুশীলন শুরু করেন। তারা জানান, 'এই মুহূর্তে আমাদের প্রধান মনোযোগ আমাদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং জীবন পুনর্গঠনের দিকে। আমরা এলিট অ্যাথলেট। অস্ট্রেলিয়ায় আমাদের ক্রীড়া ক্যারিয়ার চালিয়ে যাওয়াই এখনো আমাদের স্বপ্ন।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।