শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্ঠা  অনলাইন : আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার (১০৭ কোটি ৮৮ লাখ টাকা), যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ২০২৪ সালে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি হিসেবে ৭,৯৫৮,০৭৭ ডলার (প্রায় ৯৭ কোটি ৯৬ লাখ টাকা) দেওয়া করা হয়েছিল। এবার প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (২৮ কোটি ৮০ লাখ টাকা) ও রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) করে, আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১,১৫৪ ডলার (৩৮ লাখ ৩৫ হাজার টাকা)। এছাড়া, অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ২৪৭,৫০০ ডলার (৩ কোটি ৪৬ হাজার টাকারও বেশি) করে পাবে।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের দ্রুত উন্নতি এবং এই প্রাইজমানি বৃদ্ধি বিশ্ব ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করতে আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন।তিনি আরও বলেন, 'নারী ক্রিকেটের প্রসার দিন দিন বাড়ছে। বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী খেলোয়াড়দের প্রভাবও বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু দর্শকসংখ্যা ও সম্প্রচারের রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।'

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।