শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজ

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ০৩:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সবকিছু নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। তিনটি গুরুত্বপূর্ণ নাম সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ফিফা বিশ্বকাপের প্রায় দুই মাস আগে আর্জেন্টিনার উদ্বেগ বাড়াল ইনজুরির আঘাত। লিওনেল স্কালোনি যখন নিবিড়ভাবে দল গোছাতে খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন করছেন, তখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের ইনজুরি তার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। 

লন্ডনে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড ম্যাচে নিজের গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে ভয়ানক সংঘর্ষে আহত হন ক্রিস্টিয়ান রোমেরো। খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডান হাঁটুর অস্বস্তিবোধ নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক। চোখেমুখে যন্ত্রণা আর আতঙ্কের ছাপ। লিগামেন্টে ক্ষতি হয়েছে কি না যাচাই করা হবে স্বাস্থ্য পরীক্ষায়। নেতিবাচক কোনো রিপোর্ট এলে বিশ্বকাপে তার অংশগ্রহণ চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

এখানেই শেষ নয়। আর্জেন্টিনাকে উৎকণ্ঠায় রেখেছে লাউতারো মার্টিনেজের ইনজুরি। ইন্টার মিলান স্ট্রাইকারের আগের পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, সম্প্রতি এই চোট থেকে সেরে উঠেছিলেন তিনি। তার আগে নটিংহ্যাম ফরেস্টের  বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থেকেও ছিটকে যান এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ী গোলকিপার ওয়ার্মআপের সময়  অস্বস্তিবোধ করেন। তাতে ম্যাচ খেলতে আর মাঠে নামতে পারেননি। শুরুর একাদশে জায়গা পান ব্যাকআপ গোলকিপার মার্কো বিজোট। তার ইনজুরি নিয়ে কোনো বিবৃতি দেয়নি অ্যাস্টন ভিলা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।