শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই : ফ্লিক

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৬   ০৫:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী জার্মান কোচ। গতকাল লা লিগার ৩১তম ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার বার্সেলোনার মনোযোগ অ্যাতলেটিকো মাদ্রিদের দিকে। 

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ হবে অ্যাতলেটিকোর মাঠে। ক্যাম্পে আগের ম্যাচে অধিকাংশ সময় ভালো খেলেও হারতে হয়েছে কাতালান জায়ান্টদের। ফ্লিক মনে করেন, মাদ্রিদ ক্লাবের বিপক্ষে জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আগের ম্যাচের মান ও মনোবল ধরে রাখলে ‘যে কোনো কিছু সম্ভব’।

চ্যাম্পিয়ন্স লিগে দলের পরের ম্যাচ নিয়ে ফ্লিক বললেন, ‘আমাদের কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আমাদের ভালো খেলা খেলতে হবে এবং আমরা সেটা পারব। যে কোনো কিছু সম্ভব। অ্যাতলেটিকো দুর্দান্ত দল। কিন্তু আমাদেরও ভালো দল আছে এবং এটা করার সামর্থ্য রাখে।’

কাতালান জায়ান্টরা এই ডার্বি জিতে ৯ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে। হাতে আরও সাত ম্যাচ। এর মধ্যে ১২ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের শিরোপা। কিন্তু দলকে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন ফ্লিক, ‘এখনো এটা শেষ হয়নি। ৯ পয়েন্ট ভালো, কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে আমরা এগোতে পারি না, আমি এটা মানব না। শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেরাটা খেলতে হবে এবং তারপরেও। আমরা এভাবে এগিয়ে যেতে থাকব। আশা করি আমরা মঙ্গলবার নিজেদের প্রমাণ করব।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।