শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব পেয়ে প্রথমবার নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশনা ইমাম

প্রকাশিত - ১১ এপ্রিল, ২০২৬   ১১:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।নতুন কমিটিতে বাংলাদেশ নারী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশনা ইমাম। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 

শনিবার (১১ এপ্রিল) বিসিবিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকিরা। সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশনা। চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। সেই সিরিজেরও খোঁজ-খবর নিয়েছেন নারী দলের চেয়ারম্যান।  

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।