শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরেছে হার্দিক

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৬   ০১:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভাইরাল জ্বরে শরীর দুর্বল থাকায় কারনে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 

সুস্থ হয়ে মুম্বাইয়ের অনুশীলনে ফিরেছেন হার্দিক। ফিটনেস ট্রেনিংয়ের পর খালি নেটে বোলিং ও ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। 

আগামীকাল গৌহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাইয়ে তৃতীয় ম্যাচে হার্দিক খেলতে পারবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। সবকিছুই নির্ভর করছে হার্দিকের ফিটনেসের উপর। 

মুম্বাইয়ের ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল জানান, আগের চেয়ে ভাল অনুভব করায় অনুশীলনে ফিরেছে হার্দিক। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজস্থানের বিপক্ষে দেখা যাবে তাকে। এজন্য ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় নামতে হবে হার্দিককে।

হার্দিকের অনুপস্থিতিতে দিল্লির বিপক্ষে ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ঐ ম্যাচে দিল্লির কাছে ৬ উইকেটে হারে মুম্বাই।

হার্দিকের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএল শুরু করে মুম্বাই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।