শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আজ দায়িত্ব নিচ্ছেন বাশাররা, প্রথম বৈঠকও আজ

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ০৩:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিসিবির নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুল বাশার সুমন। একইসঙ্গে নতুন করে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম। আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। আর প্রধান নির্বাচকের নিয়োগ পাওয়ার পর আজ বুধবার দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন বাশাররা।

৩১র্মাচ পবিত্র ওমরা হজ শেষে দেশে ফিরেছেন বাশার। এরপর আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্ব বুঝে নিবেন তিনি ও অন্যান্য পরিচালকরা। এরপর দুপুরে নিজেদের কক্ষে প্রথমবারের মতো চার সিলেক্টর মিলে করবেন বৈঠকও। জানা গেছে, একে অপরের সঙ্গে নিজেদের পরিকল্পনার কথা শেয়ার করবেন তারা।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের কাজ। আর এই সিরিজের জন্য ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন নিয়মিত চালু রয়েছে মিরপুর শেরে-ই বাংলাতে।

এর আগে নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বাশার বলেছিলেন, ‘এক্সাইটেড অবশ্যই। এই বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আমি আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।