শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল সম্প্রচার অনিশ্চিত, সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত - ২৮ মার্চ, ২০২৬   ১০:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আপাতত টেলিভিশনে এই জনপ্রিয় লিগ উপভোগ করতে পারছেন না। এর পেছনে রয়েছে পূর্বের একটি সিদ্ধান্ত, যেখানে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াবিদদের কার্ড ও ভাতা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম জানান, আইপিএল সম্প্রচারের বিষয়টি মূলত তথ্য মন্ত্রণালয়ের অধীন। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় আলোচনা করবে।

বাংলাদেশে আইপিএলের বিপুল দর্শক থাকায় যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সম্প্রচার চালুর বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়, যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত বিবেচনায় নেওয়া হতে পারে।

এদিকে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়নি বলে আগেই জানিয়েছিলেন তৎকালীন উপদেষ্টা ড. আসিফ নজরুল। যদিও পরবর্তীতে বাংলাদেশের শুটার ও কোচরা দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের অনুমতি পান এবং সফলভাবে দেশে ফেরেন।

আগামী মে মাসের শেষ সপ্তাহে ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশ দলের অংশগ্রহণের পক্ষেই তিনি মত দিয়েছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।