শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে দেখানো হবে আইপিএল

প্রকাশিত - ২৮ মার্চ, ২০২৬   ০৬:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানো নিষিদ্ধ করেছিল পূর্বতন অন্তর্বর্তীকালীন সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল শনিবার।

মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানো নিষিদ্ধ করেছিলেন পূর্বতন অন্তর্বর্তীকালীন সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল শনিবার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপ্ন জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল দেখানো হবে।

এ দিন সংবাদমাধ্যমে স্বপন বলেন, “আইপিএল দেখানো নিয়ে আমাদের কাছে কেউ কোনও আবেদন নিয়ে আসেনি। আমরা খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বাণিজ্যিক দিক থেকে বিষয়টা দেখছি। যদি কোনও চ্যানেল আইপিএল দেখাতে রাজি হয় তা হলে আমরা ইতিবাচক ভাবেই দেখব।”

ভারতের সম্প্রচারকারী চ্যানেলকে কি বাংলাদেশে খেলা দেখাতে দেওয়া হবে? স্বপন বলেন, “আমরা কাউকে আটকাব না। যদি ওরা দেখাতে চায় দেখাতেই পারে। আমাদের দেশের কোনও চ্যানেলও দেখাতে পারে। আমরা জোর করে কিছু করতে রাজি নই।” বাংলাদেশের কেবল অপারেটর্স সংস্থার সচিব রেজাউল করিম লাবলু জানিয়েছেন, স্টার স্পোর্টসকে তাঁরা সম্প্রচারের জন্য বাধা দেবেন না। কারণ এখনও বাংলাদেশের কোনও চ্যানেল আইপিএল দেখানোর অনুরোধ করেনি।

বাংলাদেশের সমর্থকেরা এতে খুশি। বাণিজ্যিক ভাবে এই লিগ দেখিয়ে চ্যানেলগুলির অনেক লাভ হয়। পাশাপাশি সমর্থকদের মধ্যেও আইপিএলের প্রতি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তার কোনও গুরুত্ব আর নেই। যদি এই সরকার বারণ করত তা হলে মেনে নিতাম। আগের সরকারের নির্দেশিকার কোনও অর্থ নেই এখন।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।