রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। সাক্ষাতে বাহিনীগুলোর কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। জাতীয় সংকটে বাহিনীর ভূমিকা এবং গণতন্ত্রের প্রতি আস্থার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ১০:৪৩ পিএম
webnews24

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্রের প্রতি আস্থা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাহিনীগুলোকে আরও শক্তিশালী, আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এ সময় তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতেও বাহিনীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্রের প্রতি বাহিনীগুলোর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের শক্তির অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘোষণা দিয়ে নানা অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবার আগে মাটি স্থিতিশীল করার ওপর জোর দেওয়া হচ্ছে। মাটি ঠিক থাকলে নতুন চারা টিকে থাকা সহজ হবে। জলবায়ু পরিবর্তন ও জলোচ্ছ্বাসে উপকূলীয় বন প্রতিনিয়ত ঝুঁকিতে। এই বন ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষের বসতি ও ফসল বাঁচায়। রক্ষা করে জীববৈচিত্র্য।