রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘোষণা দিয়ে নানা অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুঁজিবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ০৭:২৭ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে- এমন প্রচারকে ভিত্তিহীন ও গুজবনির্ভর বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে পারে, এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘোষণা দিয়ে নানা অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, এসব প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।

এ ধরনের তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসইসি বলেছে, দেশের পুঁজিবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করে কমিশন।

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। সাক্ষাতে বাহিনীগুলোর কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। জাতীয় সংকটে বাহিনীর ভূমিকা এবং গণতন্ত্রের প্রতি আস্থার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এবার আগে মাটি স্থিতিশীল করার ওপর জোর দেওয়া হচ্ছে। মাটি ঠিক থাকলে নতুন চারা টিকে থাকা সহজ হবে। জলবায়ু পরিবর্তন ও জলোচ্ছ্বাসে উপকূলীয় বন প্রতিনিয়ত ঝুঁকিতে। এই বন ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষের বসতি ও ফসল বাঁচায়। রক্ষা করে জীববৈচিত্র্য।