শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে ‘অনৈতিক কাজ’ করে কঠিন সাজার মুখে ৩ মার্কিন নাগরিক

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ০৪:৪১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারী পাচারসংক্রান্ত এক মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০২২ সালে নিখোঁজ হওয়া এক নারীর ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অপরাধমূলক চক্র গঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে ওই নারীর সন্ধান এখনো মেলেনি।

শুক্রবার (২১ নভেম্বর) দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর পাবলিক মিনিস্ট্রি জানিয়েছে, দোষী সাব্যস্ত প্রত্যেকের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড চাওয়া হবে। নারীদের যৌন পাচারচক্রে নিয়োগের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

এদিকে, মানব পাচারের অভিযোগ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হ্যারল্ড গ্রিন ও উইলিয়াম জেমস মারডককে খালাস দেওয়ার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে পাবলিক মিনিস্ট্রি।

তবে আদালত তাদের মানব পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিলেও অপরাধমূলক চক্র গঠনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক নাগরিক গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক গুস্তাভো ত্রেহো।

মামলাটি ২০২২ সালে নিখোঁজ হওয়া এক নারীকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। ওই নারীর নিখোঁজ হওয়ার ঘটনায় নারী পাচারচক্রের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছে একটি উট। ঘটনাস্থলে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।