শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৬   ১০:৩৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: শরণার্থী সমস্যা সমাধানে উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে দেশটি। বিদেশি আশ্রয়প্রার্থীদের অধিকাংশই মিয়ানমারের নাগরিক।

২০ নভেম্বর দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

আহমাদ জাহিদ হামিদি বলেছেন, ‘সম্প্রতি তুরস্কে আমার সরকারি সফরের পর মন্ত্রিসভা মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ জন্য তাদের দক্ষতা উন্নয়নে একটি সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে কেশভ মহারাজকে। চোটের কারণে নেই টেম্বা বাভুমা। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন এনরিখ নরকিয়া এবং চোট কাটিয়ে ফিরছেন লুঙ্গি এনগিডি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।
স্বাস্থ্য খাতে জনবল সংকট কমাতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। প্রকৃত শূন্য পদ নির্ধারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে নতুন তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করতে হবে। পাশাপাশি জাতীয় মজুরি নীতিমালা তৈরিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।