শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার সকালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ১১:২২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

১৮ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় একাধিক ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করায় ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, কিংবা অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।