শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ ও জুলাই নিয়ে গবেষণার প্রস্তাব

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ১২:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছে তারেক রহমানের সরকার। সেই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলন নিয়েও গবেষণার আহ্বান জানানো হয়েছে। এই সংক্রান্ত একক বা প্রাতিষ্ঠানিক গবেষণায় সরকার অনুদান দেবে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, পাঁচ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। প্রতি বছরই অনুদান মিলবে। তবে বছরে কত জন করে এই অনুদান পাবেন, তা এখনও ঠিক হয়নি।

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের একাংশের মতে, মুক্তিযুদ্ধের অনেক তথ্য এখনও অজানা। গবেষণার অনেক পরিসর অধরা রয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাস প্রকাশ্যে আসেনি। সেই সমস্ত তথ্য ঘেঁটে দেখা প্রয়োজন। তা আদতে বাংলাদেশের ইতিহাসকেই সমৃদ্ধ করবে। তা ছাড়া, সাম্প্রতিক জুলাই আন্দোলন নিয়ে গবেষণার অনেক স্তরই এখনও শূন্য রয়ে গিয়েছে। সেখানেও তথ্য সংগ্রহ, সংরক্ষণ করা প্রয়োজন। সেই কারণেই সরকার আলাদা করে এই সংক্রান্ত গবেষণায় উৎসাহ দিতে চায়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক পৃথক মন্ত্রক রয়েছে। তারা জুলাই আন্দোলন নিয়েও কাজ করে থাকে।

তিন পর্যায়ের গবেষণার কথা বলেছে বাংলাদেশ সরকার। দলীয় বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে গবেষণার মেয়াদ হবে এক বছর। তাতে ১০ থেকে ২৫ লক্ষ টাকা অনুদান মিলতে পারে। গবেষণার বিষয়, পরিসর বিবেচনা করে অনুদানের অঙ্ক স্থির হবে। দ্বিতীয় ক্ষেত্রে ন’মাসের জন্য একক গবেষণায় মিলবে পাঁচ থেকে ১০ লক্ষ টাকা। তা ছাড়া, ছ’মাসের একক গবেষণায় পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমতি নিয়ে এক বার গবেষণার সময়সীমা বৃদ্ধি করা যাবে। সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বা পিএইচডি ডিগ্রিধারী যে কেউ গবেষণার জন্য আবেদন করতে পারবেন। গত ৪ মার্চ মুক্তিযুক্ত মন্ত্রক বিজ্ঞপ্ত দিয়ে সরকারি অনুদানের কথা জানিয়েছে।

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে গবেষণার প্রস্তাব আহ্বান করবে বাংলাদেশ সরকার। ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা চূড়ান্ত হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে গবেষণা সম্পন্ন করে রিপোর্ট সরকারকে দিতে হবে। গবেষণার অগ্রগতির উপরেও নজর রাখবে সরকার।

২০২৪ সালের অগস্টে গণঅভ্যুত্থানের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। দেড় বছর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের শাসন চালিয়ে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই আন্দোলনের গবেষণাতেও জোর দিতে চাইছে তারেকের সরকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।