শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নীলসাগর ছাদ ভর্তি মানুষ নিয়ে ঢাকা ছাড়ল

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৬   ১২:৫৯ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

ঈদযাত্রার চাপ আর দুর্ঘটনার প্রভাবে বিষাদের প্রতীক হয়ে উঠেছিল চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’। ট্রেনটি ছাদ ভর্তি মানুষ নিয়ে প্রায় ৫ ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এর আগে বুধবার বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার পর কিছু কোচ নিয়ে ট্রেনটি প্রায় ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় ফিরেছিল।

বগুড়ার সান্তাহারে ঘরমুখো যাত্রীদের নিয়ে দুর্ঘটনায় পড়ে নীলসাগর এক্সপ্রেস। এতে ট্রেনটির নয়টি কোচ লাইনচ্যুত হয় এবং অন্তত ৬৬ জন যাত্রী আহত হন, যা ঈদযাত্রাকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনটি নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। অথচ ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল ভোর ৬টা ৪৫ মিনিটে।

সকালে ট্রেনটি প্লাটফর্মে দেওয়ার পর থেকেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে থাকেন। একপর্যায়ে কোচের ভেতর দাঁড়ানোর জায়গাও পূর্ণ হয়ে যায়। এরপর অনেকে বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পুরো ট্রেনের ছাদ যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

এদিকে সকাল থেকেই প্লাটফর্মে অপেক্ষা করছিলেন ট্রেনটির হাজারো যাত্রী। দূরপাল্লার যাত্রা হওয়ায় দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

ট্রেনের যাত্রী ইসরাফিল আলী পেশায় একজন গার্মেন্টস কর্মী। নারায়ণগঞ্জের একটি ফ্যাক্টরিতে কাজ করেন তিনি। ঈদযাত্রায় এত লম্বা পথে এই ট্রেন ছাড়া তিনি অসহায় বলে জানান। তিনি বলেন, অনেক কষ্টে আজকে নীলসাগর এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। সেহরি খেয়ে ভোরে নারায়ণগঞ্জ থেকে স্টেশনে চলে আসি। এসে দেখি ট্রেন নেই। প্রথমে জানলাম ট্রেন ছাড়বে সকাল ১০টা ১০ মিনিটে। তখন ভাবলাম, দেরি হলেও ট্রেন তো যাবে। কিন্তু ওই সময় পার হওয়ার পর যখন শিডিউল থেকে সময় মুছে দিল, তখন দুশ্চিন্তায় পড়ে গেলাম। কখন ছাড়বে বুঝতে পারছিলাম না। যদি কাল ঈদ হয়, তাহলে তো পথে ঈদ করতে হতো এই চিন্তায় ছিলাম। এখন অন্তত ট্রেনে উঠতে পেরেছি।

একই ট্রেনে সৈয়দপুরগামী যাত্রী মনিরুজ্জামান কোনো টিকিট পাননি। কোচের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদেই ওঠেন তিনি। তিনি বলেন, ট্রেনে উঠতে পেরেছি, আল্লাহ ভরসা। গতকালের মতো আর কোনো দুর্ঘটনা না হলে ইনশাআল্লাহ বাড়িতে পৌঁছাতে পারবো।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, নীলসাগর এক্সপ্রেস গতকাল ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় এসেছে এবং ট্রেনটিতে কোচের স্বল্পতা ছিল। ঢাকায় নতুন কোচ সংযোজন করতে সময় লাগায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।