শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ব্যয় সীমা: বগুড়া-শেরপুরে প্রার্থীদের টাকার সিলিং

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ১১:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ব্যালট যুদ্ধের ডামাডোলে এবার যুক্ত হলো খরচের কড়াকড়ি। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারিত এই হিসেবে বগুড়ার প্রার্থীদের চেয়ে শেরপুরের প্রার্থীরা ব্যয়ের সুযোগ পাচ্ছেন কিছুটা কম। ইসির হিসেব অনুযায়ী, এবার প্রতি ভোটারের পেছনে সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে। বগুড়া-৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি (২ লাখ ৩১ হাজার ২৩৭ জন)। ইসির বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এই আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ৪৫ লাখ ৪০ হাজার ৪৩ টাকা ব্যয় করার আইনি বৈধতা পাচ্ছেন।

এই আসনে মূল লড়াইয়ে রয়েছেন তিন প্রার্থী। মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. রেজাউল করিম বাদশা (বিএনপি) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী ঢাকা-১৭ আসনটি রেখে এই আসনটি ছেড়ে দেওয়ায় এখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এখানেও ভোটার প্রতি ১০ টাকা হিসেবে প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪১ লাখ ৩৩ হাজার ৭৭০ টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরে দাঁড়ালেও বর্তমানে ভোটের লড়াইয়ে টিকে আছেন চারজন। মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি), মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী) ও মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র)।

গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুতে এই আসনের ভোট স্থগিত করা হয়েছিল। ইসি জানিয়েছে, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই দুই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট সুষ্ঠু করতে এবং নির্বাচনী ব্যয়ের এই সীমা যেন লঙ্ঘিত না হয়, সেদিকে কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে কমিশন সংশ্লিষ্টরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।