২৪ঘণ্টা অনলাইন: বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথের এমভি ইমাম হাসান-৫ লঞ্চ মাত্র চারজন যাত্রী নিয়ে বসিলা ঘাট থেকে ছেড়েছে। ১৭ মার্চ সকাল ৯টায় লঞ্চটি শরিয়তপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশে ছেড়েছে। লঞ্চটির কর্তৃপক্ষের দায়িত্বে থাকা হাসান আহমেদ বলেন, মাত্র ৪ জন যাত্রী নিয়ে রওয়ানা দিচ্ছি। সদরঘাটে গেলে যাত্রী পেতে পারি।
তিনি আরও বলেন, আজকে আমরা শুরু করেছি। আশা করছি যাত্রী পাবো। আমরা চাই লঞ্চ চলুক। প্রচারণা নেই। প্রচারণা থাকলে আরো যাত্রী হতো। গত ১৪ মার্চ আমরাই জানতে পেরেছি। আমরাই জানতাম না, যাত্রীরা জানবে কীভাবে? ব্যাপক প্রচারণা চালানো দরকার ছিল।
বিআইডব্লিউটিএ পরিদর্শক মামুনুর রশীদ বলেন, এখান থেকে আশেপাশের যাত্রীর, বিশেষ করে মোহাম্মদপুর, সাভার, মিরপুর, গাবতলী, আগারগাঁওয়ের যাত্রীরা এই ঘাট থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবে। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও ঈদ উপলক্ষ্যে এখানে ভাড়া কমানো হয়েছে।
ঈদ উপলক্ষ্যে এই ঘাটটি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পার্মানেন্ট থাকবে কিনা এটা এখনও বলা যাচ্ছে না। এখানে যাত্রী কম হলেও সদরঘাট থেকে যাত্রী পাওয়া যাবে। প্রচার, প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া বা মোবাইলে মেসেজ করলে আরো ভালো হতো। সরেজমিনে ঘুরে দেখা যায়, বসিলা ঘাটে যাত্রীদের তুলনায় দর্শক বেশি। প্রথম দিনের যাত্রী সংখ্যা তুলনামূলক হার অনেক কম বলে মনে করছেন ঘাটে আসা লোকজন।
লঞ্চ দেখতে আসা শারমিন আক্তার বলেন, আমরা দেখতে এসেছি। লালমোহন রুটে লঞ্চ আছে কিনা দেখতে এসেছি। ঘোষের হাট, লালমোহন, নাজিরপুর ঘাটের লঞ্চ দিলে যাত্রীর অভাব হতো না বলে জানান রফিকুল ইসলাম। তিনি বলেন, বেতুয়া লঞ্চ ঘাটের একটি লঞ্চ দিলেই যাত্রীর অভাব হবে না।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।