শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে উন্মুক্ত টাউন হল করবেন ববি হাজ্জাজ

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ১১:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢাকা-১৩ আসনে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ১৪ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ডি-ব্লক মাঠে ‘ঢাকা-১৩ আসনের ঐক্যবদ্ধ জনগণ’ ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রতি মাসে একটি করে উন্মুক্ত টাউন হল অনুষ্ঠিত হবে, যেখানে নাগরিকরা সরাসরি এসে তাকে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। রমজান মাসের কারণে মার্চ মাসে এ আয়োজন করা সম্ভব হয়নি।

তিনি জানান, আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে সূচনা কমিউনিটি সেন্টারে উন্মুক্ত টাউন হল অনুষ্ঠিত হবে, যেখানে এলাকার নাগরিকরা সরাসরি তাদের সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরতে পারবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, একসময় লালমাটিয়া ও বৃহত্তর মোহাম্মদপুর এলাকা শিক্ষিত ও মার্জিত মধ্যবিত্ত মানুষের জন্য পরিচিত ছিল। সেই এলাকার মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর এলাকার খালগুলোতে বছরের পর বছর আবর্জনা জমে থাকায় বর্ষা মৌসুমে পানি উপচে পড়ে এবং অন্য সময় মশা ও দুর্গন্ধের সমস্যা সৃষ্টি হয়। সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব। এছাড়া রাতে অনেক সড়কে পর্যাপ্ত আলো না থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির সামনে রাস্তার দিকে অন্তত দুটি করে লাইট লাগানোর আহ্বান জানান। এতে রাস্তাগুলো আলোকিত হলে অপরাধ প্রবণতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকার পুলিশ সদস্যদের সহায়তার জন্য স্থানীয়ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য একটি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীকে এতে স্বেচ্ছায় অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি। এলাকাবাসীর সন্তান ও সেবক হিসেবে সবসময় তাদের পাশে আছেন এবং যেকোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া যাবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩২নম্বর ওয়ার্ড সভাপতি বিল্লাল আহমেদ, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি।

এছড়াও মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আহম্মেদ মনির, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল, যুগ্ম আহ্বায়ক মীর কামাল। ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সি. যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. জাহাংগীর, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।