২৪ঘণ্টা অনলাইন : যথাযোগ্য মর্যাদায় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামপুরায় অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৬ মার্চ।
শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন,ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,সেক্রেটারি জেনারেল এস এম মোয়াজ্জেম হোসেন, জয়েন্ট সেক্রেটারী তানভীর আহমেদ এবং আশফাকুর রহমান ।
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, প্রযুক্তি নির্ভর দেশকে এগিয়ে নিতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি।বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি খাত দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক। তাই দেশের তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে হবে। এতে করে তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পাবে। এ সময় সেক্রেটারি জেনারেল এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আইসিটি খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হবে।’
আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিকি,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান , উপ কমিটি আরিফুল রহমান আরিফ, সাইফুল ইসলাম সোহেল, সাদিকুর রহমান সজীব, ঢাকা জেলা কমিটির শাহদাত হোসেন প্রমুখ। এছাড়া আইসিটি পেশাজীবী অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...