শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।

পরিকল্পনা করে দেবে গুগল ম্যাপস

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৬   ১১:৪৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে। এতে ব্যবহারকারী বিমানবন্দরে পৌঁছানোর পর তার অবস্থান বুঝে শহর ঘোরার বিভিন্ন পরামর্শ সামনে তুলে ধরবে অ্যাপটি। ফলে নতুন কোনো শহরে নেমেই আশপাশের দর্শনীয় স্থান, রেস্তোরাঁ কিংবা স্থানীয় আয়োজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

নতুন সুবিধাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তথ্য খোঁজার পদ্ধতিতে। এত দিন গুগল ম্যাপসে কোনো জায়গা খুঁজতে ব্যবহারকারীকে সাধারণত নির্দিষ্ট স্থান বা প্রতিষ্ঠানের নাম লিখতে হতো। কিন্তু আস্ক ম্যাপসের ক্ষেত্রে নিজের প্রয়োজন সাধারণ ভাষায় জানালেই সে অনুযায়ী পরামর্শ পাওয়া যায়। যেমন, বিমানবন্দর থেকে শহরের প্রাণকেন্দ্রে যাওয়ার সহজ পথ, কাছাকাছি ভালো খাবারের জায়গা কিংবা সন্ধ্যায় ঘোরার মতো স্থান সম্পর্কে জানতে পারবেন ভ্রমণকারীরা।এ জন্য সম্ভাব্য কিছু প্রশ্নও আগে থেকে সাজিয়ে রাখার পরিকল্পনা রয়েছে। ফলে ব্যবহারকারীকে প্রতিবার নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে না। প্রয়োজন অনুযায়ী সাজানো প্রশ্ন বেছে নিয়েই এআই সহকারীর সঙ্গে কথোপকথন শুরু করা যাবে।

ব্যবহারকারী বিমানবন্দরে পৌঁছেছেন কি না, সেটি শনাক্ত করতে জিওফেন্স প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিতও পাওয়া গেছে অ্যাপের কোডে। এ জন্য ‘এয়ারপোর্ট জিওফেন্স সিংক ওয়ার্কার’ নামের একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্ট রাখা হয়েছে। নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় কোনো ডিভাইস প্রবেশ করলে জিওফেন্স প্রযুক্তি সেটি শনাক্ত করতে পারে। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের নির্ধারিত এলাকায় প্রবেশের পরই গুগল ম্যাপস ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয় বার্তা পাঠাবে।

এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ ও ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে জেমিনাইয়ের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ সুবিধাও যুক্ত হতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটির বিশ্লেষণে অ্যাপের কোডে বিশ্বের ৯০টির বেশি বিমানবন্দরের অবস্থানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে লন্ডন, নিউইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও, সিডনি, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর বিমানবন্দর রয়েছে। তবে গুগল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাই সুবিধাটি কবে চালু হবে কিংবা কোন কোন অঞ্চলের ব্যবহারকারীরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...